IQNA

মিনায় নিহত ১৫০০ ও আহত ২০০০

23:53 - September 25, 2015
সংবাদ: 3369367
আন্তর্জাতিক ডেস্ক: মিনায় হাজিদের ওপর দুর্ঘটনায় ১৫০০ জন হাজি নিহত ও ২০০০ জন হাজি আহত হয়েছে। এরমধ্যে ইরানী নিহত হাজির সংখ্যা ১৩১ জন।

বার্তা সংস্থা ইকনা: মিনার দুর্ঘটনায় ১৩১ জন হাজি নিহত এবং ৬০ জন আহত হয়েছে। তবে এ সংখ্যা বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইরানের হজ ও জিয়ারত সংস্থার প্রধান।
মিনায় হাজিদের প্রচণ্ড ভিড়ের ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৫০০ জন হাজি নিহত ও ২০০০ জন হাজি আহত হয়েছে। মোট আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ দুর্ঘটনার ফলে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি মহান আল্লাহর ঘর জিয়ারত করতে আসা শত শত হজযাত্রীর মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে আইনি ও ইসলামী দায়-দায়িত্ব পালন করতে সৌদি সরকারের কাছে দাবি জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কে রওনা হওয়ার পর প্রেসিডেন্ট রুহানি এই বিবৃতি দিয়েছেন। তিনি এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে জরুরি নানা পদক্ষেপ নিতে ইরানি ভাইস প্রেসিডেন্টের প্রতি নির্দেশ দিয়েছেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তিন দিনের জাতীয় শোক প্রকাশের ঘোষণা দিয়েছেন এবং যেসব ভুল ব্যবস্থাপনা ও অসঙ্গত পদক্ষেপের কারণে মিনায় এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে তা গোপন করা ঠিক হবে না বলে উল্লেখ করেছেন। ইরান অন্যান্য দেশের হাজিদের সম্ভাব্য সব সহায়তা দেবে বলেও ঘোষণা দেন তিনি।
3367048
 

captcha