
আইআরআইবির বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: আমির আব্দুল্লাহিয়ান বলেন, এ বিপর্যয়কে ‘ভাগ্য’ বলে চালিয়ে দেয়া সৌদি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের উচিত হবে না। তিনি বলেন, সৌদি কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে বৃহস্পতিবার মিনায় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে।
আমির আব্দল্লাহিয়ান বলেন, ইরান আশা করে শিগগিরি সৌদি সরকার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য জানাবে এবং হতাহত ইরানি হাজিদেরকে দেশে পাঠানোর সুষ্ঠা ব্যবস্থা করবে। দুর্ঘটনার পর সৌদি কর্মকর্তারা যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তাতেও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অন্যায় বক্তব্য না দিয়ে সৌদি কর্মকর্তাদের উচিত এ ঘটনার দায়িত্ব স্বীকার করা।
3370701