IQNA

মিনায় হাজিদের তাবুতে অগ্নি সংযোগ

23:10 - September 26, 2015
সংবাদ: 3370947
আন্তর্জাতিক ডেস্ক: ২৪শে সেপ্টেম্বর মিনায় অবস্থানরত হাজিদের তাবুতে আগুন লেগেছে।

বার্তা সংস্থা ইকনা: হাজিদের তাবুতে অগ্নি সংযোগের ঘটনা বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) রাতে ঘটেছে। মিশরের হাজিদের বেশ কয়েকটি তাবুতে আগুন লাগে।
অবশ্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিভায়। এ ঘটনায় কোন হাজি নিহত হয়নি। তবে সৌদি কর্মকর্তাদের অবহেলার ফলে সহস্রাধিক হাজির প্রাণহানির ফলে কোন ছোট দুর্ঘটনায়ও হাজিরা ভয় পাচ্ছে।
এর পূর্বে মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় শতাধিক হাজি নিহত হয়েছে এবং সৌদি কর্তৃপক্ষের অবহেলার ফলে মিনায় ১৩০০ অধিক হাজি নিজেদের প্রাণ হারিয়েছেন।
3368219
 

captcha