
বার্তা সংস্থা ইকনা: মিনার সকল সিসি ক্যামেরা খুলে নিরাপদ স্থানে সুরক্ষার নির্দেশ দিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান।
অথচ বিশ্বের মুসলমান ও হাজিরা মিনা দুর্ঘটনা সুষ্ঠু পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। আর এর ভয়ে সৌদি বাদশাহ মিনার সকল সিসি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দিয়েছেন।
সামাজিক নেটওয়ার্ক টুইটারে ‘মুজতাহিদ’ নামের সৌদি আরবের এক ব্যক্তি শনিবার ঘোষণা করেছেন: এ দুর্ঘটনার দুই ঘণ্টা পূর্বে নিরাপত্তা বাহিনী সিসি ক্যামেরায় হাজিদের ভিড় পরিলক্ষিত করে এবং (হাজীদের ভিড়ের ফলে) নিরাপত্তা বাহিনীকে সতর্কবাণী প্রদান করলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
সর্বশেষ খবর অনুযায়ী মিনার ঘটনায় অন্তত দুই হাজার হজযাত্রী নিহত ও প্রায় সমসংখ্যক আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ১৬৯ জন ইরানি হজযাত্রী। এ ছাড়া এখনও ২০০’রও বেশি ইরানি হজযাত্রী নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, “এ ঘটনাটি কখনোই ভুলার মত নয় এবং ইরানী জনতা এ বিষয়টি পর্যবেক্ষণ করবে। সৌদি শাসকদের মুসলিম উম্মাহ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে”।
এছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সৌদি আরবের তীব্র সমালোচনা করে বলেন: “হজ ব্যবস্থাপনা উন্নতি করতে হবে যাতে করে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
3372250