
বার্তা সংস্থা ইকনা: গুজরাট রাজ্যের সরকার আহমেদাবাদ শহরের বিভিন্ন স্থানে পোষ্টার প্রচার করে গরু জবাই হারাম ঘোষণা করেছে। এ পোষ্টারে আরও উল্লেখ রয়েছে এ নির্দেশ কুরআনের ওপর ভিত্তি করে জারি করা হয়েছে।
এ পোষ্টার প্রচারের ফলে ভারতের মুসলমানেরা ক্ষিপ্ত এবং অসন্তুষ্টি হয়েছে। গুজরাট রাজ্যের সরকারের এ পদক্ষেপকে ইন্ডিয়া মুসলিম সংগঠন ল-বোর্ড নিন্দা জানিয়েছে এবং ঘোষণা করেছে তার এ ব্যাপারে অভিযোগ করবে।
এ সংস্থা জানিয়েছে, পবিত্র কুরআনের কোথাও এধরণের নির্দেশ দেওয়া হয়নি।
ভারতে চরমপন্থি হিন্দুদের প্রতিবাদের ফলে গরু জবাই কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেদেশে প্রতিনিয়তই মুসলিম ও হিন্দুদের মধ্যে অমীমাংসিত সমস্যা সৃষ্টি হচ্ছে।
3372066