
বার্তা সংস্থা ইকনা: আমেরিকার গোয়েন্দা বিশ্লেষক বলেছেন, ২০১১ সাল হতে এ পর্যন্ত বিশ্বের ১০০টিরও অধিক দেশ হতে প্রায় ৩০ হাজার বিদেশী সৈন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইসএআইএলে দলে যোগ দেওয়ার জন্য ইরাক ও সিরিয়ায় ভ্রমণ করেছে।
আমেরিকার গোয়েন্দা ও আইন প্রয়োগ কর্মকর্তা জানিয়েছে, আইসএআইএলে দলে যোগ দেওয়ার জন্য যারা ইরাক ও সিরিয়ায় সফর করেছ তাদের মধ্যে ২৫০ জন আমেরিকান নাগরিক রয়েছে।
এছাড়াও আমেরিকার গোয়েন্দা ও আইন প্রয়োগ কর্মকর্তা আরও জানিয়েছে, গত বছর বিশ্বের ৮০টি দেশ হতে ১৫ হাজার বিদেশী সৈন্য আইএসআইএলে যোগ দিয়েছে। যা এ বছরে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।
3372862