
আইআরআইবির বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের নোশাহর শহরে সামরিক একাডেমির নতুন ক্যাডেটদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেছেন। সর্বোচ্চ নেতা বলেন, “যদি আমরা কোনো প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত নিই তাহলে তা হবে শক্ত ও কঠিন।”
গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় ভয়াবহ ভিড়ের চাপে শত শত হাজি হতাহত হন। এ ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তিনি সৌদি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের বিষয়েও সৌদি কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেন নি।
সৌদি সরকার গতকাল বলেছে, মিনায় মোট ৪,১৭৩ জন হাজি নিহত হয়েছেন। পরে এ খবর অস্বীকার করেছে রিয়াদ। সর্বশেষ খবর অনুযায়ী, মিনা দুর্ঘটনায় ইরানের ২৩৯ জন হাজি নিহত, ১৪ জন আহত এবং ২৪১ জন নিখোঁজ হয়েছেন।
3375738