
বার্তা সংস্থা ইকনা: ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তা ও কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “শত্রুরা ইরানের জনগণের স্বাধীনতায় অসন্তুষ্ট হয়ে আছে। ইসলামি ইরানের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে স্বাধীন ব্যবস্থা এবং ১৯৭৯ সালে বিপ্লব সফল হওয়ার পর থেকে প্রকাশ্য নীতি অনুসরণ করে আসছে। তেহরান কারো তর্জন-গর্জনকে ভয় পয় না।”
তিনি বলেন, বিশ্বে যেকোনো স্বাধীনচেতা জাতির উত্থান বলদর্পী শক্তিগুলোর মতাদর্শের বিপরীতে; সে কারণে এসব শক্তি স্বাধীনচেতা জাতিকে মেনে নিতে পারে না। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, শত্রুরা চায় ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের কাছে আত্মসমর্পণ করুক। কিন্তু ইরান যদি এ তার বর্তমান অবস্থান থেকে সরেও আসে তাহলে তারা শত্রুতা বন্ধ করবে না এবং শত্রুদের সঙ্গে ক্ষমাশীল আচরণ করলেও তাদের শত্রুতা কমবে না।
সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের বহু দেশ ইরানি জাতির উন্নতি দেখে মুগ্ধ এবং বিভিন্ন শক্তির মোকাবেলায় ইরান তার অধিকার রক্ষা করছে। তিনি ইরানের সামরিক কর্মকর্তাদেরকে উদ্দেশ করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীকে এমন শক্তি অর্জন করতে হবে যাতে শত্রুরা আগ্রাসন চালানোর কথা কল্পনাও না করে।
3377059