IQNA

মিনা দুর্ঘটনায় ইরানের ৪৬৫ জন হাজি নিহত

23:42 - October 01, 2015
সংবাদ: 3377221
আন্তর্জাতিক ডেস্ক: মিনা দুর্ঘটনায় সর্বশেষ সংবাদ অনুযায়ী ইরানের ৪৬৫ হজ-যাত্রী নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের হজ  সংস্থা আজ(বৃহস্পতিবার) এ ঘোষণা দিয়েছে। আর এর মধ্য দিয়ে  ইরানি হজযাত্রীদের নিহত হওয়ার সংখ্যা আগের ঘোষণার চেয়ে সংখ্যা প্রায় দ্বিগুণে উপনীত হলো।  মিনা ঘটনায় দুই শতাধিক ইরানি হজযাত্রী নিহত হয়েছিল বলে আগে ঘোষণা দিয়েছিল ইরান।
মিনা ঘটনায় আহতদের অবস্থা সম্পর্কে পুরোপুরি ভাবে জানা গেছে বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, সৌদি হাসপাতালগুলোতে এখনো ১৪ ইরানি হজযাত্রী চিকিৎসা গ্রহণ করছেন।  এ ঘটনায় ২৭ ইরানি আহত হয়েছে বলে আগে জানানো হয়েছিল।
গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় ভয়াবহ ভিড়ের চাপে শত শত হাজি হতাহত হন। এ ঘটনার পর সৌদি ত্রাণ সংস্থা সঠিক ভাবে দায়িত্ব পালন করে নি বলে অভিযোগ পাওয়া  গেছে।
3377106

captcha