IQNA

তেহরানে হস্তান্তর করা হল ইরানের বিশিষ্ট ক্বারি ‘মোহসেন হাজি হাসানি কারগারে’র মৃতদেহ

23:53 - October 03, 2015
সংবাদ: 3378005
আন্তর্জাতিক ডেস্ক: মিনা দুর্ঘটনায় নিহত ১০৪ জন হাজির মৃতদেহের সাথে সেদেশের বিশিষ্ট ক্বারি ‘মোহসেন হাজি হাসানি কারগারে’র মৃতদেহও আজ (৪র্থ অক্টোবর) ইরানে পৌঁছেছে।

বার্তা সংস্থা ইকনা: আজ সকালে ১০৪ জন ইরানি হাজির মৃতদেহ সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর হতে ইরানের রাজধানীর মেহরাবাদ বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। এ সকল নিহত হাজিদের মধ্যে সেদেশের বিশিষ্ট ক্বারি ‘মোহসেন হাজি হাসানি কারগারে’র মৃতদেহও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ১০৪ জন হাজির মৃতদেহ হস্তান্তর করা হয়েছে এবং ইসলামি হজ ও যিয়ারত সংস্থার পক্ষ থেকে এ সকল হাজিদের নাম ঘোষণা করা হয়েছে।
চলতি বছরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হন মোহসেন হাজি হাসানি কারগার।
3377563

captcha