
বার্তা সংস্থা ইকনা: স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে হজ করতে পবিত্র মক্কায় সফর করেন মরক্কোর ৭০ বছরের বৃদ্ধা ‘মুহাম্মাদ আকানাভ’।
মিনা দুর্ঘটনার সময় তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবার অতি চিন্তিত ছিল এবং নিহতদের মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছিল। তার পরিবার ধারণা করেছিল মুহাম্মাদ আকানাভ নিহত হয়েছেন।
এ ব্যাপারে মুহাম্মাদ আকানাভ’র মেয়ে বলেন: রামিয় জামারাতের পর আমার মা ও বোন কাফেলার সাথে ফিরে যায়। তখন আমার বাবার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন: হাজিদের ভিড়ের কারণে আমার বাবা বেহুশ হয়ে গিয়েছিল। মিনা দুর্ঘটনায় অনেক হাজি নিহত হয়েছে। আর এজন্য উদ্ধারকর্মীরা ধারণা করেছিল আমার বাবাও নিহত হয়েছেন। এ ভেবে উদ্ধারকর্মীরা আমার বাবাকে নিহতদের সাথে হাসপাতালে নিয়ে যাচ্ছিল।
এ হাজির মেয়ের সাক্ষাতকার অনুযায়ী, তার বাবা নিহত হাজিদের মধ্যে ছিল এবং তাকে অন্যান্য অনেক নিহত হাজিদের মধ্যে রাখা হয়েছিল। কিন্তু তার ভাগ্য তাকে বাঁচিয়ে দিয়েছে।
মুহাম্মাদ আকানাভ’র মেয়ে আরও বলেন: আমার বাবা তার এহরামের পোশাকের সাথে মোবাইল ফোনটি শক্ত করে বেধে রেখেছিলেন এবং এর ফলে তিনি জীবন ফিরে পেয়েছেন।
তিনি বলেন: আমার বাবার সাথে থাকা মোবাইল ফোনের রিং বেজে উঠলে চিকিৎসক মোবাইল ফোনের উত্তর দেওয়ার জন্য আমার বাবার নিকট যায়। চিকিৎসক তার নিকট গেলে তিনি টের পানে যে, আমার বাবা জীবিত রয়েছে।
মুহাম্মাদ আকানাভ যে কাফেলার সাথে হজ করতে এসেছেন, সেই কাফেলার এক কর্মকর্তা বলেন, এটা আল্লাহর অশেষ কৃপা ছিল যে, প্রচণ্ড ভিড়ের ফলে তার মোবাইল তার নিকট ছিল।
তিনি বলেন: হাজি মুহাম্মাদ আকানাভ একজন হৃদরোগী এবং সেদিন প্রচণ্ড গরমের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
3377320