
বার্তা সংস্থা ইকনা: ইরাকের জামায়াত উলেমা ও দারুল ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে: চলতি বছরের শুরু থেকে ২৫শে সেপ্টেম্বরের মধ্যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদের অধিকৃত এলাকা সমূহ হতে ৬০০ জন ধর্মীয় ওলামা, ইসলামিক চিন্তাবিদ ও খতিবকে হত্যা করেছে।
ইরাকের জামায়াত উলেমা ও দারুল ফতোয়া কাউন্সিল ডেপুটি সেক্রেটারি শেখ রাসেম আল সামিদি এ ব্যাপারে বলেছেন: পবিত্র রমজান মাসে তারাবির নামাজ আদায় করার জন্য মসুল শহরের তিন জন রুহানিকে হত্যা করেছে।
এছাড়াও হযরত মুহাম্মাদ (সা.)এর একটি হাদিসের ব্যাপারে মতপার্থক্য হওয়ার ফলে ২৮ জনের একটি দল যাদের অধিকাংশই রুহানি ছিল তাদেরকে হত্যা করেছে আইএসআইএল।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের আহত সদস্যদের চিকিৎসা করতে অস্বীকার জানালে ৭ জন ডাক্তারকে তারা হত্যা করেছে।
এছাড়াও এ ঘটনার পূর্বে একই কারণে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ৪ জন ডাক্তারকে হত্যা করে তাদের লাশ খণ্ড বিখণ্ড করছে।
3379432
http://www.iqna.ir/fa/News/3379432