
বার্তা সংস্থা ইকনা: এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজ (৬ষ্ঠ অক্টোবর) থেকে নাম নিবন্ধনের শুরু হয়েছে এবং একাধারে ১৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।
‘দুবাই পুরস্কার’ শিরোনামে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কমিটির প্রধান ইব্রাহিম বুমালহে এব্যাপারে বলেন: সংযুক্ত আরব আমিরাতের যে সকল নারী ও পুরুষের সম্পূর্ণরূপে পবিত্র কুরআন মুখস্থ রয়েছে তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
ইব্রাহিম বুমালহে বলেন: প্রতি বছরই ‘দুবাই পুরস্কার’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে ১৩ বিভাগে পবিত্র কুরআন হেফজ প্রতিযোগিতা উদযাপন করে থাকেন। যার একটি অংশ হচ্ছে ‘আল হাফিজুল মাওয়াতিন’ জাতীয় কুরআন প্রতিযোগিতা।
তিনি আরো বলেন: আমিরাতের মুসলমানদের কুরআন হেফজের প্রতি উৎসাহিত করার উদ্দেশ্য এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
3382386