IQNA

মার্কেলের হিজাবী ছবি প্রকাশ করল জার্মানি টিভি

22:45 - October 08, 2015
সংবাদ: 3383180
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের একটি টেলিভিশন চ্যানেল জার্মানির চ্যান্সেলর ‘এঞ্জেলার মার্কেলে’র হিজাবী ছবি প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামি হিজাব পরবেন জার্মানি চ্যান্সেলার এ বিষয়টি একটি অসম্ভব বিষয়। জার্মানের বার্লিন হতে সম্প্রসারিত এআরডি চ্যানেলে ‘টিভি ম্যাগাজিন’ নামক একটি বিখ্যাত প্রোগ্রামে ফটোশপের মাধ্যমে ‘এঞ্জেলার মার্কেলে’র হিজাবী ছবি প্রকাশ করেছে।
জার্মানের এআরডি চ্যানেলে সেদেশের চ্যান্সেলর ‘এঞ্জেলার মার্কেলে’র একটি ছবি ফটোশপে ইডিট করা কালো হিজাব পরা একটি ছবি প্রকাশ করেছে। তার পিছনে জার্মানি সংসদ ও বেশ কয়েটি মিনার ও চাদের ছবি দেখা যাচ্ছে।
এই অনুষ্ঠানের পরিচালক ‘রাইনাল্ড বাকর’ বিতর্কিত এ ছবিটি সম্মুখে দাড়িয়ে প্রশ্ন করছিলেন, “সত্যিই আমারা কি এ ক্ষেত্রে সফল হতে পারব? তবে আমরা ক্লান্তি অনুভব করছি”।
এ প্রোগ্রামের মূল বিষয়বস্তু হচ্ছে শরণার্থীগণ এবং  সিরিয়া, ইরাক ও আফগানিস্তান সহ অন্যান্য মুসলিম দেশ হতে যে সকল শরণার্থীগণ তাদের মধ্য থেকে কতজন শরণার্থীদের জার্মান গ্রহণ করতে পারবে?
মার্কেলের ফটোশপ ছবি প্রকাশের ফলে ইন্টারনেটে ও সোশ্যাল নেটওয়াকিংয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
3382949

captcha