
বার্তা সংস্থা ইকনা: একটি নিরাপত্তা সংস্থা এ ব্যাপারে বলেছে: সানার ‘আন-নাহজাহ’ নামক অঞ্চলে ‘আল নুর’ মসজিদে মঙ্গলবার সন্ধ্যায় এক সন্ত্রাসী মাগরিবের নামাজের সময় নিজের কাছে রক্ষিত বোমা বিস্ফোরণ ঘটায়। এই আত্মঘাতী বোমা হামলার ফলে ৭ জন ইয়েমেনি নাগরিক নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই আত্মঘাতী হামলাকারীর পরিচয় খুঁজে পাওয়ার জন্য ইয়েমেনের গবেষণা দল তদন্ত শুরু করেছে।
যদি কেহ কোন প্রকার সন্দেহ মূলক জিনিষের সম্মুখীন হয় বা কাউকে সন্দেহ করা তাহলে তাৎক্ষনিক নিরাপত্তা বাহিনীর নিকট জানানোর আহ্বান জানিয়েছে সেদেশের নিরাপত্তা কর্মকর্তা।
3382772