IQNA

মিনা দুর্ঘটনা মা’কে হারিয়ে শোকাহত ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবলার

23:34 - October 08, 2015
সংবাদ: 3383188
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মিনা দুর্ঘটনায় নিজের মাকে হারিয়ে শোকাহত হয়েছে ‘স্টোক সিটি’ ক্লাবের সেনেগালিজ স্ট্রাইকার ‘মিম বিরাম ডিউ’।

বার্তা সংস্থা ইকনা: মিম বিরাম ডিউ’র মা ‘গিলান ডিউ’ হজের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করেন। তবে সৌদি আরব থেকে জীবিত ফেরেনি তিনি। মিনা দুর্ঘটনায় নিহতদের মধ্যে তার লাশও ছিল।
এ উপলক্ষে ‘স্টোক সিটি’ ক্লাবের পক্ষ থেকে বিরাম ডিউ’র উদ্দেশ্য শোকবানি পাঠিয়ে সহমর্মিতা প্রদর্শন করেছে।
‘স্টোক সিটি’ ক্লাবে এই মুসলিম প্লেয়ারের উদ্দেশ্য লিখেছে, ‘মিম বিরাম ডিউ’কে সকল প্রকার সমর্থন করার জন্য চেষ্টা করছে স্টোক সিটি এবং সেই সাথে তাকে সহমর্মিতা ও সমবেদনা জানানো হচ্ছে। তার এ কঠিন সময় তার পাশে স্টোক সিটি রয়েছে। তার মায়ের আত্মার শান্তির জন্য আমরা দোয়া করছি। বিরাম ডিউ ও তার পরিবার সহ তার সকল বন্ধুদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বলাবাহুল্য, মিম বিরাম ডিউ সেনেগালের মুসলিম প্লেয়ার। এরপূর্বে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের প্লেয়ার হয়ে দীর্ঘ দিন খেলেছেন।
3382814

captcha