IQNA

সিরিয়ায় শহীদ হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ‘হুসাইন হামেদানি’

23:35 - October 09, 2015
সংবাদ: 3383372
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ মাধ্যম জানিয়েছে, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ‘হুসাইন হামেদানি’ শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল বিরোধী লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দেয়ার দায়িত্ব নিয়োজিত ছিলেন ইরানের সেনা কমান্ডার ‘হুসাইন হামেদানি’। 
আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে আলেপ্পোর উপকণ্ঠে আইএসআইএল সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় শাহাদতবরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন হামেদানি।
আল-কায়েদা সমর্থিত আন-নুসরা এবং তাকফির সন্ত্রাসীগোষ্ঠী সিরিয়ায় বর্বরোচিত সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে। গত চার বছর ধরে সিরিয়ার সেনাবাহিনী এ সব সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রেখেছে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সিরিয়াকে সামরিক পরামর্শ যুগিয়ে চলেছে ইরান।
3383239
 

captcha