IQNA

"লিমেরিক» সেন্ট্রাল কলেজের ওয়েবসাইট হ্যাক করল আইএসআইএল

23:54 - October 09, 2015
সংবাদ: 3383376
আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডের "লিমেরিক» সেন্ট্রাল কলেজের ওয়েবসাইট গতকাল সকালে (৮ম অক্টোবর) তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা হ্যাক করেছে।

বার্তা সংস্থা ইকনা: আয়ারল্যান্ডের "লিমেরিক» সেন্ট্রাল কলেজের ওয়েবসাইট গতকাল সকালে হ্যাক করা হয়েছে এবং ওয়েবসাইটের প্রথম পাতায় আইএসের পতাকা ও এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের অস্ত্র হাতে করা ছবি পোষ্ট করা হয়েছে।
এ ব্যাপারে গবেষণা চালানো হচ্ছে। অবশ্য, "লিমেরিক» সেন্ট্রাল কলেজের ওয়েবসাইটের পাতায় পোষ্টকৃত বার্তা হতে বোঝা যাচ্ছে যে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সিরিয়ার সদস্যরা এই নাশকতার দায় স্বীকার করেছে।
বর্তমানে এই সাইটের সকল কর্তৃত্ব কলেজ কর্তৃপক্ষের হাতের বাহিরে। এপর্যন্ত এই ব্যাপারে কলেজ প্রধানের কোন প্রতিক্রিয়া মিডিয়ায় প্রকাশ হয়নি।
বলাবাহুল্য, গত এপ্রিল মাসে আয়ারল্যান্ডের একটি অটিজম অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা হ্যাক করেছে।
3383131

captcha