IQNA

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারের মৃতদেহ আজ রাতে ইরানে প্রবেশ করবে

10:29 - October 10, 2015
সংবাদ: 3383540
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ‘হুসাইন হামেদানি’ শহীদ হয়েছেন। তার মৃতদেহ সিরিয়া থেকে আজ রাতে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে প্রবেশ করবে।

বার্তা সংস্থা ইকনা:  শহীদ হুসাইন হামেদানির মৃতদেহ আজ রাত (১০ম অক্টোবর) ২২টায় মেহরাবাদ বিমানবন্দরে প্রবেশ করবে।
আলেপ্পোর উপকণ্ঠে আইএসআইএল সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় শাহাদতবরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন হামেদানি।
আল-কায়েদা সমর্থিত আন-নুসরা এবং তাকফির সন্ত্রাসীগোষ্ঠী সিরিয়ায় বর্বরোচিত সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে। গত চার বছর ধরে সিরিয়ার সেনাবাহিনী এ সব সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রেখেছে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সিরিয়াকে সামরিক পরামর্শ যুগিয়ে চলেছে ইরান। 
3383353

captcha