IQNA

মিনা দুর্ঘটনায় শহীদদের সম্মাননায় তুর্কমেনিস্তানে স্মরণ সভা

23:50 - October 11, 2015
সংবাদ: 3384259
আন্তর্জাতিক ডেস্ক: মিনা দুর্ঘটনায় নিহত হাজিদের প্রতি সম্মাননা প্রদর্শনের জন্য তুর্কমেনিস্তানের এশকাবাদ শহরে ফাতিমা জাহরা (সা. আ.) মসজিদে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ৮ম অক্টোবর অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় তুর্কমেনিস্তানে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার ইসমাইল জাদে বলেন: এ রক্তক্ষয়ী ট্রাজেডি ইসলামি বিশ্বের একটি বৃহত্তম ট্রাজেডি হিসেবে পরিগণিত।
তিনি আরো বলেন: প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং পর্যবেক্ষণ করে এটা স্পষ্ট যে, সৌদি আরবের অব্যবস্থাপনা ও দায়িত্ব হীনতার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে বক্তৃতা, মর্সিয়া এবং জামাত সহকারে নামাজ আদায় করা হয়।
এ অনুষ্ঠানে ইরানী কালচারাল সেন্টারের কাউন্সিলার, কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থী, ফার্সি ভাষার শিক্ষার্থী এবং ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেনীর লোক উপস্থিত ছিলেন।
3383726

captcha