IQNA

শোকের মাসে পরিবর্তন করা হবে নবীর (সা.) প্রাণপ্রিয় দৌহিত্রের মাযারের পতাকা

23:47 - October 13, 2015
সংবাদ: 3385220
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ জানিয়েছেন: আগামীকাল (১৪ই অক্টোবর) বিকালে ইমাম হুসাইন (আ.)এর মাযারের পতাকা পরিবর্তন করা হবে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালকের উপদেষ্টা ‘সাইয়্যেদ আফজাল আশ-শামী’ বলেন: পবিত্র মুহাররম মাসের আগমন উপলক্ষে ১৪ই অক্টোবর ইমাম হুসাইন (আ.)এর যায়েরদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাযারের পতাকা পরিবর্তন করা হবে। মাযারের লাল পতাকা পরিবর্তন করে শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হবে।
মাযারের পতাকা পরিবর্তন অনুষ্ঠানে ইমাম হুসাইন (আ.)এর যায়েরগণ ও ভক্তগণ ছাড়াও ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বমণ্ডলী এবং স্বেচ্ছাসেবী বাসিজ দলের সাহসী সদস্যগণ উপস্থিত থাকবেন।
এদিকে শিয়া বিশ্বের মহান মারজা আয়াতুল্লাহ আল উজমা সিসতানী’র দপ্তর হতে জানিয়েছে: আগামী ১৫ই অক্টোবর হতে মুহাররম মাসের প্রথম তারিখ তথা হিজরি সানের নতুন বছর ১৪৩৭ শুরু হবে।
3384906

captcha