
বার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহাররম মাস উপলক্ষে ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ভাই হযরত আব্বাস (আ.)এর মাযারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরেও হিজরি সানের প্রথম মাস মুহাররম উপলক্ষে ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাযারের পতাকা পরিবর্তন করা হয়। পতাকা পরিবর্তনের সময় উপস্থিত সহস্রাধিক যায়েরগণ ‘لبیک یا حسین’(লাব্বাইক ইয়া হুসাইন) বলে ইমামের সাথে বাইয়াত গ্রহণ করে।
3385730