
বার্তা সংস্থা ইকনা: লেবাননের ‘আর-রায়া’ স্টেডিয়ামে আশুরার অনুষ্ঠানে তাকফিরি, ইসরাইল, আলে সউদ এবং আমেরিকার উদ্দেশ্য সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: ‘আমরা অপমানিত জাতি নয়, বরং আমরা জিহাদি এবং প্রতিরোধী বিশ্বের অধিবাসী।
প্রতিরোধ যেভাবে ইসরাইলকে পরাজিত করেছে, ঠিক সেভাবে তাকফিরিদেরকেও পরাজিত করার ব্যাপারে হাসান নাসরুল্লাহ বলেন: ফিলিস্তিনি অধিবাসীদের নিজেদের পবিত্র স্থান রক্ষা করার জন্য তাদেরকে সকল প্রকার সাহায্য ও সমর্থন করার জন্য আমি সকল স্বাধীন অধিবাসীদের নিকট আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেছেন, “ইহুদিবাদী ইসরাইল আমাদেরকে পরাজিত করতে পারবে না। নেতানিয়াহু ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকিতে আমরা ভীত নই।”
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার যে ওয়াদা আমরা করেছি তা থেকে সরে আসব না।” একই সঙ্গে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধেও সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আমেরিকা সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে দমন করতে চায় না বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে ইরাকি জনগণকে উদ্দেশ করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, “ আমেরিকা তথা পাশ্চাত্যকে বিশ্বাস করবেন না। আপনারা নিজেরাই আইএসআইএল-কে পরাজিত করার মতো যথেষ্ট সাহসী।”
এ সময় তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, চূড়ান্তভাবে ইয়েমেনিরাই বিজয়ী হবে। হিজবুল্লাহ ইয়েমেনের জনগণ ও সেনাবাহিনীর পাশে রয়েছে বলে তিনি ঘোষণা করেন।
3393060