
বার্তা সংস্থা ইকনা : জায়নবাদী ইসরাইলি সেনারা ফের জেরুজালেম ও পশ্চিম জর্ডানে হামলা চালিয়েছে। এ হামলায় ফিলিস্তিনি এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই নারী ছাড়াও জমিতে ফসল কাটার সময় এক যুবক সেনাদের গুলিতে মারাত্মক আহত হয়। যুবকটির অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানায়।
অপরদিকে জেরুজালেমের পবিত্র স্থানটিতে সহিংসতা কমাতে সমঝোতায় পৌঁছেছে জর্ডান ও জায়নবাদীরা।#
সূত্র : শীর্ষ নিউজ