
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের জিকাবাদ প্রদেশের আশুরার শোকানুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।
পরিদর্শনকালে তিনি সন্ত্রাসীদের এ হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের জরুরী পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে।
সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গদের ওপর সমবেদনা জ্ঞাপন করেছেন সরফরাজ বুগতি এবং প্রতি শহীদদের পরিবারকে ১০ লাখ রুপি অনুদান করেছেন।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোয়েটার জুম্মার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাশেম মুসাভী, বেলুচিস্তানের মুসলিম ঐক্যের পরিষদের মহাসচিব হুজ্জাতুল ইসলাম মাকসুদ আলী দুমাকি এবং বেলুচিস্তানের সংসদ সদস্য সাইয়্যেদ মুহাম্মাদ রেজা সাক্ষাত করেছেন।
3404901