IQNA

শিয়া ও সুন্নি বুদ্ধিজীবী ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীগণ;

শেখ নিমরকে ফাঁসি না দেওয়ার আহ্বানে ওআইসি’র কাছে চিঠি

23:33 - October 29, 2015
সংবাদ: 3413378
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিয়া ও সুন্নি মাযহাবের বুদ্ধিজীবী ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীগণ ওআইসি’র কাছে একটি চিঠি প্রেরণ করেছে। চিঠিতে সৌদি আরবের বিশিষ্ট ওলামা শেখ নিমারের ফাঁসি কার্যকর না কারার জন্য আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর না করতে রিয়াদের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে ইরানের শিয়া ও সুন্নি বুদ্ধিজীবী ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীগণ।
মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে আজ ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানি’র কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে। চিঠিতে শেষ নিমরকে দেয়া মৃত্যুদণ্ডাদেশকে ‘নির্মম ও অন্যায়’ হিসেবে অভিহিত করে এ দণ্ড বাতিল করতে রিয়াদের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়।
চিঠিতে বলা হয়, নিছক বাক স্বাধীনতার অধিকার প্রয়োগ এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের দায়ে কাউকে মৃত্যুদণ্ড দেয়ার ইতিহাস নজিরবিহীন। এটি মানবাধিকার এবং ইসলামি আইনের পরিপন্থী। চিঠিতে বলা হয়, এ ধরনের দণ্ড মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক ঘোষণার পাশাপাশি মুসলিম দেশগুলোর পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক কায়রো ঘোষণারও লঙ্ঘন। অথচ সৌদি আরব একটি মুসলিম দেশ হিসেবে কায়রো ঘোষণা মেনে চলতে বাধ্য। ইরানি মানবাধিকার কর্মীদের চিঠিতে শেখ নিমরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করার জন্য অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেয়ার জন্যও ওআইসি’র প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ২৫ অক্টোবর শেখ নিমরের পরিবার জানিয়েছে, সৌদি সুপ্রিম কোর্ট শেখ নিমরের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। সৌদি আরবে কথিত সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি এবং রাজা সালমান বিন আব্দুল আজিজের অবমাননা করার দায়ে গত বছর একটি নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ     নিমর তার বিরুদ্ধে আনিত এই দুই অভিযোগ অস্বীকার করেছেন।
3409300

captcha