
বার্তা সংস্থা ইকনা: জারিফ বলেন, সিরিয়ার জনগণের ওপর কোন স্বৈরচারী সিদ্ধান্ত এবং নীতি চাপিয়ে দেয়া উচিত হবে না। বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় গত চার বছর ধরে দেশটির সরকারি বাহিনী এবং জনগণের ওপর বিভিন্ন ধরণের নৃশংসতা এবং হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। আমরা কেউই তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার জন্য এখানে উপস্থিত হয় নি। তিনি আরো বলেন, সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণের ব্যাপারে যারা সহায়তার করতে চায় তাদের উচিত সিরিয়ার জনগণের মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিরিয়ার সংকটে জড়িত সব পক্ষকে স্বীকার করতে হবে যে, সন্ত্রাস এবং উগ্রবাদকে অস্থায়ী সম্পদ হিসেবে ব্যবহার করা উচিত নয়।মধ্যপ্রাচ্যে তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলেও মন্তব্য করেন জারিফ।
জারিফ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে বলেন, আইএসআইএল আমাদের সকলের শত্রু; আইএসআইএসের বিরুদ্ধে লড়াই কোন লিভারেজ গেইম নয়, বরং সত্যিকারের লিভারেজ। সব পক্ষকে উপলব্ধি করতে হবে যে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
তিনি সর্বশেষে বলেন: বিশ্ববাসীর জেনে রাখা উচিত, সন্ত্রাসী গোষ্ঠী আইএস পৃথিবীর জন্য অতি ভয়ংকর। এ দল বিস্তার লাভের পূর্বে ধ্বংস করতে হবে।
3421694