
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছে, অস্ট্রেলিয়ায় মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যের বেড়ে চলছে। অস্ট্রেলিয়ায় বৈষম্য বিরোধী আইন, সেদেশে মুসলমানদের সমর্থন করতে সক্ষম নয়। কারণ, এ আইনের মাধ্যমে ধর্মীয় জাতিগত বৈষম্যের পার্থক্য সৃষ্টি করা হয়নি।
‘বৈষম্য থেকে মুক্তি’ শিরোনামে এ প্রতিবেদন প্রকাশ হয়েছে। এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ায় মুসলমানদের বিরুদ্ধ প্রতিনিয়ত বৈষম্য বেড়েই চলেছে।
এ প্রতিবেদন সেদেশের ১৩০টি সরকারী অফিস, বিশ্ববিদ্যালয়, আদালত ও একাডেমীকে থেকে সংগ্রহ করা হয়েছে।
এ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মুসলমানদের ক্ষেত্রে জাতিগত ও ধর্মীয় বৈষম্যের কোন পার্থক্য নেই এবং মুসলমানদের বিরুদ্ধে যারা সহিংসতা ও বৈষম্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
অস্ট্রেলিয়ার ইসলামোফোবিয়া নিবন্ধন কেন্দ্র প্রতিষ্ঠাতা ‘মারিয়াম উইস যাদে’ বলেছেন: অস্ট্রেলিয়ায় সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে মৌখিক ও শারীরিক অত্যাচার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন: ফলাফল পরিলক্ষিত হয়েছে, ইসলাম বিদ্বেষীদের হামলা ক্রমবর্ধমান বৃদ্ধি হওয়ার পিছনে সরকার ও মিডিয়ার হাত রয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে।
3444344