
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের বেলুচিস্তানের পুলিশ জানিয়েছে: অজ্ঞাত পরিচয়ের এক সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে দুই জন শিয়া মুসলমান নিহত হয়েছে। এ দুইজন কোয়েটার উদ্দেশ্য যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছেন: এই দুই শিয়া মুসলমানকে হত্যা করার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
এখনো পর্যন্ত কোন ব্যক্তি অথবা দল এ হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ করেনি। তবে লশকরে জাহানগু যা ১৯৯০ সালে সংগঠিত হয়েছে, পাকিস্তানের সবচেয়ে চরম সন্ত্রাসী গ্রুপ হিসেবে পরিগণিত। এপর্যন্ত উক্ত সন্ত্রাসী দলের সদস্যরা পাকিস্তানের সহস্রাধিক শিয়া মুসলমানকে শহীদ করেছে।
সন্ত্রাসী গোষ্ঠী লশকরে জাহানগুকে প্রায় ১০ বছর পূর্বে তৎকালীন সরকার পারভেজ মোশারেফ নিষিদ্ধ ঘোষণা করেছিল; তবে আবারও এ সন্ত্রাসী গোষ্ঠী তাদের কর্মতৎপরতা শুরু করেছে।
3445967