IQNA

এক সপ্তাহে ৪৯ জনকে গ্রেফতার করল আলে খলিফার সামরিক বাহিনী

23:56 - November 09, 2015
সংবাদ: 3446403
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে আলে খলিফার সামরিক বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতের অভিযোগে গত এক সপ্তাহে ৪৯ জন সাধারণ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনে মানবাধিকার জনসংখ্যা কমিটি এক প্রতিবেদন সেদেশের মানবাধিকার পরিস্থিতির ব্যক্ত করে বলেন: খলিফার সামরিক বাহিনী বিগত এক সপ্তাহে ৪৯ জনকে গ্রেফতার করেছে।
অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাহরাইনের পুলিশ ও সামরিক বাহিনী সেদেশের পাঁচটি অঞ্চলের অধিবাসীদের গৃহে মোট ৮ বার হামলা চালিয়েছে। এ সময়ের মধ্যে ৩১ বার শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত প্রদর্শন করেছে সেদেশের সাধারণ জনগণ। তবে আলে খলিফার সামরিক বাহিনী ১৩টি অঞ্চলে মোট ১৪ বার হামলা চালিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক বন্দীদের প্রতি সংহতি প্রদর্শনের জন্য অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাহরাইনের কারবাবাদ, ওলী, আবু কাভে এবং বানী জুমরা শহরে চারটি সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
রাজনৈতিক সংস্কারের আহ্বানে বাহরাইনের অধিবাসীরা ২০১১ সাল থেকে এপর্যন্ত আলে খলিফার বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে। তবে বাহরাইনের আলে খলিফা, সৌদি আরবের সামরিক বাহিনী এবং আমিরাতের নিরাপত্তা কর্মীদের সহায়তায় সেদেশের জনগণের বিক্ষোভ দমন করে চলছে।
3445980

captcha