IQNA

প্যারিসে সন্ত্রাসীদের ভয়াবহ হামলার সমবেদনা জানালেন ইরানী প্রেসিডেন্ট

21:46 - November 15, 2015
সংবাদ: 3452950
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত এবং আহতদের পরিবারবর্গের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ’কে শোকবানী পাঠিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানী।

বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানী শোকবানীতে উল্লেখ করেছেন:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জনাব ফ্রাঁসোয়া ওলাঁদ  
ফ্রান্সের সম্মানিত প্রেসিডেন্ট
প্যারিসে সন্ত্রাসী হামলার ফলে অনেক নিরীহ মানুষ নিহত হয়েছে। আর এরফলে বিশ্বে ব্যাপক প্রভাব বিস্তার করেছে।
ইরানী জনগণের পক্ষ থেকে আমি, সন্ত্রাসীদের এই মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফ্রান্সের জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও সমবেদনা জানাচ্ছি।
নিঃসন্দেহে, সন্ত্রাসীদের এই হামলার প্রতিবাদে বিশ্ববাসী সচেতন হয়ে সন্ত্রাস নিধনের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
হাসান রুহানী,
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট।
3447763
 

captcha