IQNA

0:02 - July 06, 2021
সংবাদ: 3470263

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

তেহরান (ইকনা): মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুণতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা । যা বাংলাদেশি টাকায় দুই লাখ ২৫ হাজারের একটু বেশি। এই আদেশ সোমবার (৫ জুলাই) থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত চলবে।

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে এই জরিমানা করা হবে। আর কেউ যদি দ্বিতীয়বার জরিমানার শিকার হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানানো হয়।

সকল নাগরিক ও বাসিন্দাকে চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশাবলী পালনের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা কর্মীরা বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি দেশটির হজ ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রণালয় ঘোষণা করেছে, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শুধু সৌদি আরবে অবস্থানরত সর্বোচ্চ ৬০ হাজার ব্যক্তি হজ পালনের সুযোগ পাবেন। তাদের অবশ্যই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। একই সাথে হজ পালনের জন্য টিকা গ্রহণকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না। সূত্র: আরব নিউজ

captcha