IQNA

5:08 - August 17, 2021
সংবাদ: 3470515

কাবুল দখলের পর ভারতকে যে বার্তা দিলো তালেবান

তেহরান (ইকনা): ভারতের প্রতি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তালেবান, 'সেনা পাঠালে ভাল হবে না বলে'। কাবুল দখলের পর এবার সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দিলেন তালেবান মুখপাত্র শাহীন সুহেল।

কাবুল দখলের পর ভারতকে যে বার্তা দিলো তালেবান

পূর্বতন আশরফ গনি সরকারের সঙ্গে যে সখ্য ছিল, তালেবানের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং আফগানিস্তান, দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক বলে জানিয়ে দিলেন তিনি। রবিবার কাবুল দখলের পর তালিবানের নেতৃত্বে আফগানিস্তানে পূর্ণ সময়ের সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা।

এই তালেবান সরকারের সঙ্গে আগামী দিনে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তালেবানের দাবি, ভারত চাইলে আগের মতোই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব।

সোমবার সিএনএন-নিউজ-১৮ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সুহেল বলেন, ''আশা করি ভারতও অবস্থান পাল্টাবে। এতদিন জোর করে চাপিয়ে দেওয়া যে সরকার চলছিল আফগানিস্তানে, তারপরও সমর্থন জানিয়েছিল ভারত। আগামী দিন সেই সমীকরণ বজায় থাকলে ভারত এবং আফগানিস্তান, দু’দেশের পক্ষেই তা মঙ্গলজনক।''

captcha