IQNA

20:47 - September 20, 2021
সংবাদ: 3470695

আইপিআই’র প্রথম মুসলিম নারী চেয়ারম্যান খাদিজা

তেহরান (ইকনা): প্রথম নারী ও প্রথম মুসলিম হিসাবে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) ৩৫তম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাদিজা প্যাটেল।

আইপিআই’র প্রথম মুসলিম নারী চেয়ারম্যান খাদিজা
তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক এবং মুসলিম এশিয়ান ব্যাকগ্রাউন্ডের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। তিনি দক্ষিণ আফ্রিকার মেইল অ্যান্ড গার্ডিয়ানের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 
 
বর্তমানে যুব-শ্রেণির সাংবাদিকদের দিকনির্দেশনা দিচ্ছেন সক্রিয়ভাবে। আরব নিউজ। দক্ষিণ আফ্রিকায় শীর্ষ স্থানীয় মিডিয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম খাদিজা প্যাটেল। বিশ্বের সবচেয়ে পুরোনো মিডিয়াবিষয়ক ওয়াচডগ হিসাবে পরিচিত আইপিআইয়ের ৩৫তম চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। 
 
১৯৫০ সালে নিউইয়র্ক সিটিতে যাত্রা শুরু করে আইপিআই। এর সঙ্গে যুক্ত ছিলেন ৩৪ জন পুরুষ সম্পাদক-প্রকাশক ও একজন নারী সম্পাদক। খাদিজা বলেন, বিশ্বে সবচেয়ে উত্তম কাজ হলো একজন সাংবাদিক হওয়া। এতে অনেক বেশি বেতন পাওয়া যায় না। তবে এর ভেতর আনন্দ পাওয়া যায়।
captcha