IQNA

16:25 - October 01, 2021
সংবাদ: 3470753

বাহরাইন সফরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

তেহরান (ইকনা): মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পৌঁছেছে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী লেয়ার ল্যাপিড। গত বছর ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পর বাহরাইনে এটিই তাঁর প্রথম সফর। 

বাহরাইন সফরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে লেয়ার ল্যাপিড মানামায় পৌছেছে। বৃহস্পতিবার সেখানে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে আশা করা হচ্ছে— বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।’
 
বিবৃতিতে আরো বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম সরকারি সফর। বাহরাইনে লেয়ার ল্যাপিডের অবতরণের পর গালফ এয়ার মানামা থেকে তেলআবিবে সরাসরি ফ্লাইট চালু করেছে।
 
এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।
 
১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে। iqna
captcha