IQNA

17:23 - November 28, 2021
সংবাদ: 3471049

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের উপর ইরানী প্রেসিডেন্টের গুরুত্বারোপ

তেহরান (ইকনা):  তুর্কমেনিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বলেন: আমরা আমাদের ক্রমবর্ধমান (ইরান-তাজিকিস্তান) সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে চাই।

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের উপর ইরানী প্রেসিডেন্টের গুরুত্বারোপ
ইরানের প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, আমরা আফগানিস্তানের সর্বদলীয় ও অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাবো। ইরান ও তাজিকিস্তানের মধ্যে সম্প্রসারিত সম্পর্কের ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি বলেন: "বাণিজ্য, সংস্কৃতি ও অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক অব্যাহত রয়েছে। আমরা চাই আরো বেশি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে।" 
 
ইকো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি।  iqna
captcha