IQNA

14:03 - December 04, 2021
সংবাদ: 3471078

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করায় পুরষ্কার পেল শিশুরা

তেহরান (ইকনা): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫০ নামাজী শিশুকে উৎসাহ পুরস্কার দেয়া হয়েছে। টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করায় তাদেরকে এ পুরস্কার দেয়া হয়। 

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করায় পুরষ্কার পেল শিশুরা
শুক্রবার বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর চান্দের পাড়া শাহী জামে মসজিদে তাদের পুরষ্কৃত করা হয়। এজি চ্যারিটি ফাউন্ডেশন নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ পুরষ্কার প্রদান করা হয়।
  
এসময় উপস্থিত ছিলেন ওই মসজিদের খতিব মাওলানা ইয়াছিন বিন সিরাজ, এজি চ্যারিটি ফাউন্ডেশনের চেয়াম্যান শাফায়েত উল্লাহ (শাফী), সহ-সভাপতি নাজমুল হাসান, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, মসজিদের সভাপতি মো. লোকমান সরকার, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা দেলোয়ার, মো. রাসেলসহ উপস্থিত মুসল্লীবৃন্দ। এমট নিউজ
ট্যাগ্সসমূহ: মসজিদ ، নামাজ ، মুসল্লি ، শিশু ، জামাত
captcha