IQNA

20:23 - December 10, 2021
সংবাদ: 3471114

নাইজেরিয়ায় মসজিদে হামলায় নয় মুসল্লি নিহত

তেহরান (ইকনা): নাইজেরিয়ার মধ্যাঞ্চলে গতকাল একটি মসজিদে হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

নাইজেরিয়ায় মসজিদে হামলায় নয় মুসল্লি নিহত
নাইজেরিয়ার রাজ্য কমিশনার কোরিয়াস এক বিবৃতিতে বলেছেন যে, ৯ম ডিসেম্বর, বৃহস্পতিবার নাইজেরিয়ার নাইজারে  রাজ্যের বারি গ্রামের একটি মসজিদে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী মুসল্লিদের উপর গুলি চালায়।
তিনি বলেন, সন্ত্রাসী হামলায় নয়জন মুসল্লি নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন।
 
কোরিয়াস বলেছেন যে, এলাকায় প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে এবং এই হামলার ঘটনা ও অপরাধীদের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
 
উল্লেখ্য, ২৫ অক্টোবর নাইজার রাজ্যের মাজা কোকা এলাকার একটি মসজিদে একই ধরনের হামলায় ১৮ জন নিহত হয়।
 
মোটরসাইকেল চালিয়ে সন্ত্রাসীরা এধরণের হামলা চালানোর জন্য নাইজেরিয়ান কর্তৃপক্ষ এর আগে কিছু রাজ্যে মোটরসাইকেলের ব্যবহার নিষিদ্ধ করেছিল। iqna
 

 

captcha