তেহরান (ইকনা): তেহরানের জুমার নামাজের খতিব সিরিয়ার প্রেসিডেন্টের তেহরান সফরকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।
বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি আজ তেহরানে অনুষ্ঠিত জুমার খুতবায় ওই মন্তব্য করেন। তিনি বাশার আসাদের তেহরান সফর এবং সর্বোচ্চ নেতার সঙ্গে তার বৈঠককে 'কৌশলগত' বলে উল্লেখ করে বলেন: এই সফর প্রতিরোধ ফ্রন্টকে আরও শক্তিশালী করবে। খতিব আরও বলেন: সিরিয়া ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের অগ্রভাগে রয়েছে। পার্সটুডে