IQNA

20:06 - August 10, 2022
সংবাদ: 3472272
সন্দেহভাজন আটক

শিয়া মুসলমানকে মেয়ে বিয়ে করায় ৪ হত্যাকাণ্ড!

তেহরান (ইকনা): নিউ মেক্সিকোর আলবুকারকি সিটিতে চার মুসলিম যুবককে হত্যার ঘটনায় মুহাম্মাদ সাইদ নামে প্রাথমিক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সাঈদ আফগান বংশোদ্ভূত সুন্নি মুসলমান।

শিয়া মুসলমানকে মেয়ে বিয়ে করায় ৪ হত্যাকাণ্ড!

আলবুকারকি পুলিশ ডিপার্টমেন্ট গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, সন্দেহভাজনের গাড়ি অনুসরণ করে তাকে আটক করা হয়েছে। এর আগে, চতুর্থ মুসলিম ব্যক্তি নিহত হওয়ার পর গত রোববার নিউ মেক্সিকোর আলবুকারকিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দেন স্টেইট গভর্নর লুহান গ্রিশাম।

 

সবশেষ গত শুক্রবার রাতে নিহত হন ২৫ বছর বয়সী পাকিস্তানি-আমেরিকান নাঈম হোসেন। এর আগে, ১ আগস্ট বন্দুক হামলায় নিহত হন মুহাম্মদ আফজাল হোসেন, ২৬ জুলাই আফতাব হোসেইন এবং ২০২১ সালের নভেম্বরে মোহাম্মদ আহমাদি নামে একজনকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম কমিউনিটির মাঝে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেনও বিষয়টিতে সমালোচনামুখর হয়েছিলেন।

 

আলবুকারকি এলাকার একই মসজিদ থেকে গত এক মাসে তিন মুসলিমকে হত্যা করা হয় যাদের বয়স ২৫ থেকে ৪১ বছরের মধ্যে। গত নভেশ্বর মাসে চতুর্থ ব্যক্তি নিহত হন যার সঙ্গে পরের তিনটি হত্যাকাণ্ডের সম্পর্ক রয়েছে বলে মনে করছে পুলিশ।

 

 

আটক মোহাম্মাদ সাঈদ

আফতাব হোসেন এবং আফজাল হোসেনকে হত্যার দায়ে সাঈদের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করেছে পুলিশ। নিহত এই দুই ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। আলবুকারকি শহরের পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা জানান, সন্দেহভাজন সাঈদের বিরুদ্ধে অন্য দুটি হত্যাকাণ্ডের জন্যও অভিযোগ আনা হবে।

 

গত বছরের নভেম্বর মাসে মোহাম্মদ আহমাদি নামের আফগান বংশোদ্ভূত এক ব্যক্তি প্রথম হত্যাকাণ্ডের শিকার হযন। এরপর ২৬ জুলাই এবং ১ আগস্ট আফতাব হোসেন এবং মোহাম্মাদ আফজাল হোসেন হত্যাকাণ্ডের শিকার হন। গত শুক্রবার এ দুই ব্যক্তির দাফন অনুষ্ঠানে যোগ দেয়ার কয়েক ঘন্টা পর পাকিস্তানি নাগরিক নাঈম হোসেন নিহত হন।

 

স্থানীয় একজন মুসলিম নেতার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হত্যার ঘটনায় আটক ব্যক্তি ওই চারজনকে হত্যা করেছে কারণ তার মেয়ে একজন শিয়া মুসলমানকে বিয়ে করেছে। এতে মোহাম্মদ আবু সাঈদ খুবই ক্ষিপ্ত ছিলেন। নিহত চারজন জনই শিয়া মুসলমান।

 

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স সাঈদের গ্রেফতারের ঘটনাকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি শিয়া-বিরোধী বিদ্বেষী মনোভাবের নিন্দা জানিয়েছে যা এই হত্যা সংঘটিত করতে উদ্বুদ্ধ করেছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে।

 

মুসলিম কমিউনিটির নেতারা বলছেন, তারা শিয়া-সুন্নি বিভেদ দেখতে চান না বরং তারা একে অপরের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। পার্সটুডে

captcha