IQNA

20:12 - September 02, 2022
সংবাদ: 3472393

সহযোগিতার সুযোগ হাতছাড়া করলে ইউরোপকে পস্তাতে হবে: ইরানি আলেম

তেহরান (ইকনা):  হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি পারমাণবিক আলোচনার কথা উল্লেখ করে তেহরানে জুমার নামাজের দ্বিতীয় খুতবায় বলেছেন: ইরানের সাথে সহযোগিতা করার সুযোগ ইউরোপীয়দের হাতছাড়া করা উচিত নয়, যদি তারা এই সুযোগ হাতছাড়া করে তাহলে তাদের অনুশোচনা করতে হবে। এখন সময় এসেছে ইরানি জাতির বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ক্ষতিপূরণ দেওয়ার।

সহযোগিতার সুযোগ হাতছাড়া করলে ইউরোপকে পস্তাতে হবে: ইরানি আলেম
ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি বলেছেন, ইউরোপের দেশগুলোও এর আগে ইরানকে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। আবারও সহযোগিতার সুযোগ হাতছাড়া করলে পরে তাদেরকে পস্তাতে হবে।
 
ইরানের এই প্রভাবশালী আলেম বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ইউরোপীয় খসড়ার বিষয়ে মার্কিন জবাব পাওয়ার পর ইরান নিজের প্রস্তাব উত্থাপন করেছে। ইউরোপ এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
ইবাদতকারীদের তাকওয়া অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন: সর্বোচ্চ ঐশী আচার-অনুষ্ঠান হল হোসাইনী আচা-অনুষ্ঠান। মহররম মাসে ইমাম হুসাইন (আ.) স্মরণে অনুষ্ঠিত শোকানুষ্ঠান ,তাসুয়া এবং আশুরার আচার-অনুষ্ঠানের সর্বোচ্চ  আচার-অনুষ্ঠান এবং সাফার মাসে, আরবাইনকে কেন্দ্র করে এই সমস্ত আচার-অনুষ্ঠানও সর্বোচ্চ আচার-অনুষ্ঠান।
 
মহানবী হজরত মুহাম্মাদ (সা.)'র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীকে সামনে রেখে তিনি বলেন, চেহলাম উপলক্ষে ইরাকের কারবালাকে ঘিরে যে শোকমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় তা বিশ্বে নজিরবিহীন। এটিই বিশ্বের সর্ববৃহৎ মিছিল। এই মিছিল ও সমাবেশ এখন আন্তর্জাতিক রূপ লাভ করেছে। সেখানে প্রায় আড়াই কোটি মানুষ অংশ নেন।
 
চেহলামকে আরবি ভাষায় আরবাঈন বলা হয়। এই আরবাঈন উপলক্ষে প্রতি বছর আয়োজিত বিশাল মিছিল ও সমাবেশকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের ঐক্য ও শক্তির প্রদর্শন হিসেবে উল্লেখ করেন এই আলেম।
 
চলতি মাসেই ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী। এ উপলক্ষে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কারবালায় সমবেত হবেন লাখ লাখ মানুষ। কারবালা শহরেই ইমাম হোসাইন (আ.)'র পবিত্র মাজার অবস্থিত।

 

captcha