তেহরান (ইকনা): হুজ্জাতুল ইসলাম রায়িসি আমেরিকান-সৃষ্ট সন্ত্রাসবাদ দমনসহ জবরদস্তিমূলক ও হস্তক্ষেপমূলক নীতির বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট এবং অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন: শত্রুরা পারস্য উপসাগরীয় অঞ্চলের মানচিত্র পরিবর্তন করতে চেয়েছিল। কিন্তু শহীদ কাসেম সোলাইমানির নেতৃত্বের কারণে শত্রুদের এই পরিকল্পনা সফল হয়নি। কাসেম সোলাইমানির এই প্রতিরোধ পরিকল্পনার কারণে তাদে শহীদ হতে হয়েছে। আমরা ন্যায্য আদালতের মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্টের অপরাধের সুষ্ঠু বিচার করব।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বুধবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে তার ভাষণে বর্তমান ও অবনতিশীল বিশ্বব্যবস্থার ক্ষতি ও বিপদের কথা উল্লেখ করে তিনি বিশ্বে একটি ন্যায়বিচার ও সামরিক বাহিনী গঠনের জন্য ইরানি জাতির ক্রমাগত প্রচেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি ইরান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদ এবং মানবাধিকারের মতো ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবিচার এবং দ্বৈত মানদণ্ডের অসংখ্য উদাহরণের কথা উল্লেখ করে বলেন: আমরা ন্যায্য আদালতের মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্টের অপরাধের সুষ্ঠু বিচার করব।