IQNA

8:15 - September 24, 2022
সংবাদ: 3472525

হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র মাযারের নতুন জরিঘর উন্মোচন + ছবি

তেহরান (ইকনা): হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ ঘোষণা করেছেন: আগামী সপ্তাহে কারবালায় হযরত যায়নাব (সা. আ.)-এর মাযারের নতুন জরিঘর উন্মোচন করা হবে এবং এর পর এই জরিঘরটি দামেস্কে স্থানান্তর করা হবে।

হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র মাযারের নতুন জরিঘর উন্মোচন + ছবি
হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, হযরত যায়নাব  (সা. আ.)-এর মাযারের নতুন জরিঘরটি হযরত আব্বাস (আ.)এর মাযারের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে।
মাযারের কর্তৃপক্ষ আহলে বাইত (আ.)-এর সকল ভক্ত ও অনুসারীদেরকে হযরত যায়নাব (সা. আ.)-এর নতুন জরিঘরের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
নতুন জরিঘরের উন্মোচন অনুষ্ঠান হযরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর মাযারের বাবুল ক্বিবলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২৭ শে সেপ্টেম্বর) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানের পর জরিঘরটি সিরিয়ার দামেস্ক শহরে স্থানান্তরিত করে হযরত যায়নাব (সা. আ.)-এর মাজারে স্থাপন করা হবে। 4087522
 
ضریح جدید حرم حضرت زینب (س) رونمایی می‌شود

ضریح جدید حرم حضرت زینب (س) رونمایی می‌شود

ضریح جدید حرم حضرت زینب (س) رونمایی می‌شود

ضریح جدید حرم حضرت زینب (س) رونمایی می‌شود

captcha