ফিওরেন্টিনা দলের মরক্কোর খেলোয়াড় সোফিয়ান আমরোবাতকে, ইন্টার মিলানের বিপক্ষে দলের ম্যাচে মাঠে চিকিত্সক কর্মীদের উপস্থিতির মাধ্যমে ইফতার করার সুযোগ করে দেয় সতীর্থ খেলোয়াড় লুকা রানিয়েরি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আল ওয়াতানের বরাতে ইকনা: ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে ফিওরেন্টিনা দলের ইতালীয় খেলোয়াড় লুকা রানিয়েরি এমন একটি পদক্ষেপ নেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এমন কর্মকাণ্ডকে রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের অবস্থার প্রতি মনোযোগ দেওয়ার বিষয়ে ইতালীয় ফুটবল ফেডারেশনের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসাবে মূল্যায়ন করছে।
লুকা রানিয়েরি ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করে এবং খেলা বন্ধ করে মেডিকেল কর্মীরা মাঠে প্রবেশ করার পর ফিওরেন্টিনার মরক্কোর খেলোয়াড় সোফিয়ান আমরাবাকে তার রোজা ভাঙার সুযোগ করে দেন। ঘটনাটি ইতালিয়ান লিগের ২৮তম রাউন্ডে স্বাগতিক ইন্টার মিলানের বিপক্ষে ফিওরেন্টিনা দলের ম্যাচ চলাকালীন ঘটে।
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী ম্যাচের শেষ মুহূর্তে এমন অবহেলার এবং খেলার গতি বিঘ্ন ঘটানোর কারণে রানিরির পদক্ষেপের সমালোচনা করেছে। তবে অনেকে তার সিদ্ধান্তের প্রশংসাও করেছেন পাশাপাশি ইতালীয় লিগের কর্মকর্তাদের মুসলিম খেলোয়াড়দের প্রতি মনোযোগ দিতে বলেছেন। 4131153