ইকনা: পশ্চিম তীর এবং গাজা উপত্যকার ফিলিস্তিনিরা সত্য প্রতিশ্রুতির অপারেশনের পরে এবং একই সাথে দখলকৃত অঞ্চলের দিকে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের সাথে আনন্দিত হয়েছিল।

সাইবার জগতে দেয়া সাক্ষাতকারে ফিলিস্তিনি নাগরিকরা জানিয়েছেন যে গত ১৩ এপ্রিল অবরুদ্ধ গাজায় উপত্যকায় শিশু-হত্যাকারী আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে ইরানের নিখূঁত প্রতিশোধমূলক হামলার ফলে ফিলিস্তিনি এবং তাদের বাচ্চারা ওই রাতে মুখে একটু হাসি নিয়ে শান্তিতে ঘুমাতে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে, ওই হামলার কারণে ইহুদিবাদী অপরাধীরা রাতারাতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালানো বন্ধ করে দেয়।