IQNA

13:16 - November 20, 2024
সংবাদ: 3476385

জমজমের পানি পানের যে নির্দেশনা দিল সৌদি আরব

ইকনা- জমজম কূপের পানি পানের সময় করণীয় নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। কাবা ও মসজিদে নববিতে রাখা জমজম কূপের পবিত্র এই পানি পানের সময় শান্ত অনুভব করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। খবর গালফ নিউজ।

জমজমের পানি পানের যে নির্দেশনা দিল সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় কাবা ও মসজিদে নববিতে যখন কেউ জমজমের পানি করবেন তারা যেন আল্লাহর নাম স্মরণ করেন সে বিষয়টি মনে করিয়ে দিয়েছে।

একই সঙ্গে ডান হাতে পানি পান করাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে এই পানি যেন ছড়িয়ে-ছিটিয়ে না পড়ে।

এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অজু না করতেও অনুরোধ করেছে সৌদি আরব। পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্যও মুসল্লিদের অনুরোধ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

captcha