IQNA

পোপ বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন

6:57 - December 25, 2025
সংবাদ: 3478665
পোপ বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন
ইকনা- পোপ লিও চতুর্দশ ক্রিসমাস উপলক্ষে বিশ্বব্যাপী—বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে—২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

আরবি ২১-এর বরাত দিয়ে ইকনা জানায়, বিশ্ব ক্যাথলিকদের নেতা পোপ লিও চতুর্দশ রোমের নিকটবর্তী কাস্তেল গান্দোলফো থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রার সময় এই আহ্বান জানান।

পোপ বলেন: যে বিষয়টি আমাকে সত্যিই কষ্ট দেয় তা হলো ক্রিসমাসের সময় রাশিয়ার যুদ্ধবিরতি মেনে না চলা।

তিনি আরও বলেন: আমি আবারও সকল সৎ মানুষের কাছে আবেদন জানাচ্ছি: অন্তত এই দিনেযেদিন আমরা যিশুর জন্ম উদযাপন করছিইউক্রেন এবং বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হোক।

গাজায় অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির উল্লেখ করে পোপ বলেন: তারা এখনো একটি খুব ভঙ্গুর পরিস্থিতির মধ্যে ক্রিসমাস উদযাপনের চেষ্টা করছে এবং আমরা আশা করছি শান্তি চুক্তি এগিয়ে যাবে।

গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি ২০ মাসের একটি পরিকল্পনার ভিত্তিতে কার্যকর হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৈরি করেছিলেন এবং ১০ অক্টোবর ২০২০ থেকে শুরু হয়।

ইসরায়েলি শাসকগোষ্ঠী আমেরিকার সমর্থনে অক্টোবর ২০২৩ থেকে গাজায় গণহত্যা শুরু করেছে, যাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১৭১ হাজারেরও বেশি আহত হয়েছেনযাদের অধিকাংশ শিশু নারী। জাতিসংঘের হিসেবে পুনর্গঠনের খরচ প্রায় ৭০ বিলিয়ন ডলার। 4324875#

 

captcha