
ফিলিস্তিন তথ্য কেন্দ্রের বরাত দিয়ে ইকনা জানায়, এই ক্যাম্পেইন শুরু হয়েছে কংগ্রেসে ৬.৬ বিলিয়ন ডলার মূল্যের নতুন অস্ত্র চুক্তি অনুমোদনের পর। এই সিদ্ধান্তের পর জনমতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে।
সমালোচকরা বলছেন: আমেরিকান করদাতাদের টাকা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরিবর্তে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দেওয়ার জন্য ব্যয় হচ্ছে।
«Block the Bomb» নামে এই ক্যাম্পেইন জনগণ ও গণমাধ্যমের মাধ্যমে নাগরিকদের উদ্বুদ্ধ করছে যেন তারা নিজ নিজ নির্বাচিত কংগ্রেস সদস্যদের সাথে যোগাযোগ করে দাবি জানান।
ক্যাম্পেইনের দাবিগুলোর মধ্যে রয়েছে: আইনি ক্ষমতা ব্যবহার করে অস্ত্র চুক্তি বাস্তবায়ন বন্ধ করা, সামরিক সহায়তা স্থগিত বা বাতিল করা এবং ভবিষ্যতের যেকোনো সামরিক সহায়তাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে চলার শর্তে বাঁধা।4332420#