IQNA

পাকিস্তানের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ

6:54 - February 07, 2026
সংবাদ: 3478859
ইকনা - লেবাননের হিজবুল্লাহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া মসজিদ «খাদিজাতুল কুবরা»-তে জুমার নামাজের সময় চালানো তাকফিরি সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামলায় ডজনখানেক শহিদ ও বহু আহত হয়েছেন।

আল-আহদ নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে: এই খিয়ানতমূলক হামলা আবারও প্রমাণ করেছে যে, তাকফিরি মতাদর্শ—যা রক্তপিপাসু খুনিদের দলবদ্ধ করে এবং যারা তাদের বিশ্বাস ও চিন্তায় ভিন্ন তাদের সকলকে কাফের ঘোষণা করে—একটি অত্যন্ত বিপজ্জনক হাতিয়ার। যখনই বিশ্বের আধিপত্যবাদী শক্তি ও সাম্রাজ্যবাদীরা বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং দেশ ও সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা দুর্বল করতে চায়—তখনই তারা এই মতাদর্শকে ব্যবহার করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: এই সন্ত্রাসী মতাদর্শ কোনো একটি গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর ওপর প্রাধান্য দেয় না—বরং ধর্ম, লিঙ্গ বা জাতি নির্বিশেষে যারা সত্যের পক্ষে দাঁড়ায়, তাদের সকলকে লক্ষ্য করে।

হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে: এই অপরাধী মতাদর্শকে সমূলে উৎপাটন করতে হবে। আরব ও ইসলামী দেশগুলোকে নিরাপত্তা, চিন্তা, সচেতনতা, সংস্কৃতি ও ধর্মীয় সকল স্তরে পূর্ণ সহযোগিতা করতে হবে—যাতে এই খুনি ও অপরাধীদের আমাদের সমাজ ও দেশ থেকে বিতাড়িত করা যায়।

বিবৃতির শেষে বলা হয়েছে: হিজবুল্লাহ শহিদ পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আল্লাহর কাছে শহিদদের জন্য রহমত, আহতদের জন্য দ্রুত আরোগ্য এবং পাকিস্তানের জনগণের জন্য নিরাপত্তা ও শান্তি কামনা করছে।4332719#

captcha