IQNA

ইলহান ওমর:

ট্রাম্প আমার ওপর হামলা করে এপস্টাইন কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতে চান

10:44 - February 13, 2026
সংবাদ: 3478897
ইকনা- আমেরিকার কংগ্রেসের মুসলিম সদস্যা ইলহান ওমর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন: ট্রাম্প আমার ওপর আক্রমণ করে এপস্টাইনের পেডোফাইল কেলেঙ্কারি থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতে চান।

আরবি ২১-এর বরাত দিয়ে ইকনা জানায়, ট্রাম্প মিনেসোটা অঙ্গরাজ্যের সোমালি সম্প্রদায়ের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেন এবং কংগ্রেস সদস্যা ইলহান ওমরকে «কংগ্রেসের জাল নারী প্রতিনিধি» বলে অভিহিত করেন। তিনি সোমালি শরণার্থীদের অর্থনৈতিক ক্ষতি ও সমাজে «অনুপ্রবেশ» ঘটানোর অভিযোগ তোলেন।

ফক্স বিজনেসে ল্যারি কুডলোর সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন: সোমালিরা এখানে ঢুকে পড়েছে। তারা আমাদের দেশের সঙ্গে কী করেছে তা দেখুন। তারা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে এবং সেই জাল কংগ্রেস সদস্যা (ইলহান ওমর) রয়েছে—যা তারা করছে তা খুব খারাপ।

ট্রাম্প আরও দাবি করেন যে, মিনেসোটা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে «কমপক্ষে ১৯ বিলিয়ন ডলার প্রতারণা ও দুর্নীতি»র শিকার হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, তার প্রশাসন এই কেলেঙ্কারির মূল উৎস খুঁজে বের করবে।

ফিলিস্তিনপন্থী ও সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাট সাংসদ ইলহান ওমর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সাক্ষাৎকারের অংশ শেয়ার করে কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি জেফ্রি এপস্টাইনের পেডোফাইল ও মানব পাচারের কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে বলেন:

“শিশু নির্যাতনকারী দলের নেতা চেষ্টা করছে এই সত্য থেকে দৃষ্টি সরাতে যে, এপস্টাইনের প্রতিটি ফাইলে তার নাম রয়েছে। অন্তত সোমালিয়ায় শিশু নির্যাতনকারীদের নির্বাচিত করা হয় না—তাদের ফাঁসি দেওয়া হয়।”

ইলহান ওমরের অভিযোগ—ট্রাম্পের বারবার সোমালি সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ এবং তাদের অভ্যন্তরীণ হুমকি হিসেবে উপস্থাপনের চেষ্টা—এপস্টাইন কেলেঙ্কারির ওপর থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল।

ট্রাম্পের রাজনৈতিক জীবনে এপস্টাইনের সঙ্গে তার পূর্ববর্তী সম্পর্ক সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত এপস্টাইন ফাইলে ট্রাম্পের নাম «হাজারবার» উল্লেখ করা হয়েছে। তবে ট্রাম্পের নিজস্ব প্রশাসনের তৈরি প্রতিবেদনেই তার সরাসরি জড়িত থাকার কোনো নির্দিষ্ট প্রমাণ বা আইনি দোষী সাব্যস্ততা পাওয়া যায়নি—যা কংগ্রেসের অনেক সদস্যের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। 4334126#

ট্যাগ্সসমূহ: ট্রাম্প ، আমেরিকা ، দেশ
captcha